1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার সৌদিতে মৃত্যুর আগে শেষ কথা: ‘আমি আর কথা কমু না মা, মরে যাচ্ছি’ এসএসসিতে মানবিকে অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪% সৌদি রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে। ব্যাংকের দাবি, সাহাবুদ্দিন ভাইস চেয়ারম্যান থাকাকালে ২০১৭ সালে ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকায় বাড়ানো হয়েছিল, যা পরে আত্মসাৎ করা হয়েছে।

সম্প্রতি সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ অভিযোগ দায়ের করেছেন। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংক নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিচালনা পর্ষদে যোগ দেন সাহাবুদ্দিন। এই সময়ে অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিটের ঋণসীমা অবৈধভাবে বৃদ্ধি করা হয়। ব্যবসায়ী এস আলম, পরিচালক সাহাবুদ্দিন ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকরা মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্টরা ঋণ অনুমোদনে ভূমিকা রেখে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে ব্যাংকের দাবি।

ইসলামী ব্যাংক জানায়, চারটি অডিট ফার্মের তদন্তে ঋণ বিতরণে অনিয়ম ও অসংগতি ধরা পড়েছে। সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান এবং ২০২৬ সালের ২৪ জুলাই স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পরই ব্যাংক এই অভিযোগ আনে।

দুদকের কাছে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ