1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি নতুন শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প পুরোনো নিয়মে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শিশু মৃত্যুর ঘটনার পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল হরমুজ প্রণালীতে ৬ বাণিজ্যিক জাহাজ আটকের দাবি ইরানের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নতুন শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লুটপাট এবং জ্বালানি খাতে ভুল নীতির কারণে সৃষ্ট সংকটের প্রভাব এখনও দেশের শিল্প ও বিনিয়োগ খাতে পড়ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “বর্তমানে দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকেই পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে নতুন শিল্পে গ্যাস সংযোগ দেওয়া বাস্তবসম্মত নয়। একটি দেশের টেকসই শিল্পায়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

তিনি আরও বলেন, ২০২১-২২ সালে কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পাশাপাশি দেশের নিজস্ব নানা সমস্যাও অর্থনীতিকে চাপে ফেলে। দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট এবং জ্বালানি নিরাপত্তার ঘাটতির কারণে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য দ্রুত দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন শুরু হতে আরও কয়েক বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পাশাপাশি ভোলার গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে। ডা. জাহেদ বলেন, “বর্তমান সংকট একদিনে তৈরি হয়নি, তাই এর সমাধানও রাতারাতি সম্ভব নয়। অতীতের ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার মূল্য দেশকে এখনও দিতে হচ্ছে। তবে সরকার আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।\

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ