1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় – স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্প ইরানে সামরিক হামলা বাতিল করেছেন, ‘চুক্তির রূপরেখা’ নিয়ে সমাধানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের বৈঠক কাম্য নয়: জামায়াত আমির মেরে ফেললেও আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর নাসীরুদ্দীনের হুমকি: ‘সব ফাঁস করে দেবো’, রাশেদ খাঁনের দাবি শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের বৈঠক কাম্য নয়: জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একান্ত বৈঠক কোনোভাবেই কাম্য নয়। শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “তারা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন। তিনি তো (সার্জিও গোর) ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের (দীনেশ ত্রিবেদী) সঙ্গে কথা বলা, এটা যদি সৌজন্য মোলাকাত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা সরকারের সঙ্গেই হওয়া উচিত, বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত নয়।”

গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা এ বিষয়ে বলেন, “পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে এ ধরনের বৈঠক আমাদের কাম্য না।”

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের পর তারা উদ্বিগ্ন হয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি বা কৌশল অব্যাহত থাকলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও সংশয় তৈরি হতে পারে।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন। গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি আগের অবস্থান থেকে সরে এসেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ