1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার সৌদিতে মৃত্যুর আগে শেষ কথা: ‘আমি আর কথা কমু না মা, মরে যাচ্ছি’ এসএসসিতে মানবিকে অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪% সৌদি রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক আজ সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে শুরু হয়েছে। এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ঢাকা-দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এর আগে রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করেন তারা।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’ এ সময় তিনি সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা সম্পর্কেও জানান।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও নতুন দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠককে অনেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। দুই দেশের মধ্যে বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধান এবং কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই বৈঠক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ