1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় – স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্প ইরানে সামরিক হামলা বাতিল করেছেন, ‘চুক্তির রূপরেখা’ নিয়ে সমাধানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের বৈঠক কাম্য নয়: জামায়াত আমির মেরে ফেললেও আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর নাসীরুদ্দীনের হুমকি: ‘সব ফাঁস করে দেবো’, রাশেদ খাঁনের দাবি শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে তিনি জানান। রোববার রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, ঢাকায় বোমা সদৃশ কয়েকটি বস্তু পাওয়ার ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী – তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি।”

এদিকে, ঢাকায় গত কয়েকদিনে বোমা সদৃশ বস্তু পাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহজনক বস্তা পড়ে থাকার ঘটনাও এর মধ্যে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা করে সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য নেই বলে নিশ্চিত করেছে, তবে প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবসময়ই সতর্ক থাকি। পুলিশ বাহিনী সতর্ক থাকে এবং বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রাখি – কোথাও এই ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে কিনা?”

এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে পুলিশের যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্কতা জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণকক্ষ থেকে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ