1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার সৌদিতে মৃত্যুর আগে শেষ কথা: ‘আমি আর কথা কমু না মা, মরে যাচ্ছি’ এসএসসিতে মানবিকে অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪% সৌদি রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

সৌদি রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও স্থানীয় প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি, লুৎফর, জান্ডার, রুবেল, বিষা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ রয়েছেন। নাটোরের নিহত তিনজন হলেন নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।

অগ্নিকাণ্ডে নিহত বাকি তিনজনের মরদেহের পরিচয় শনাক্তে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন ডিএনএ পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর মো. রেজা রাব্বির মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো স্থানীয় ফায়ার সার্ভিস ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে কারখানায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হয়ে মারা যান।

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়া এসব শ্রমিকের মৃত্যুর খবরে তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। এদিকে, একসঙ্গে এতজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশে কিংবা বিদেশে—সব জায়গায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ