1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় – স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্প ইরানে সামরিক হামলা বাতিল করেছেন, ‘চুক্তির রূপরেখা’ নিয়ে সমাধানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের বৈঠক কাম্য নয়: জামায়াত আমির মেরে ফেললেও আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হবো।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামষ্টিক দায়িত্বের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন।

পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার ইতিমধ্যে প্লাস্টিক বর্জ্য কমানো, বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা এবং নদী দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর এই আহ্বান এসব কর্মসূচিকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ