1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা কুমিল্লায় থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর ভারতের উত্তরপ্রদেশে স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হুথি হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়বে পরিবহন ও উৎপাদন ব্যয় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে চার অভিযোগ প্রমাণিত, মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড ওষুধ ধার করে মশা নিধন: ঢাকা দক্ষিণ সিটির সংকট

আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

পাকিস্তান আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেছেন। এ হামলাকে আফগানিস্তানের পাকিস্তানি আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের পাল্টা জবাব বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, বুধবার পাকিস্তানি আকাশসীমায় একাধিক ড্রোন ঢুকে পড়ে। তবে সেগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত ও ধ্বংস করে ফেলে। এই ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে।

আতাউল্লাহ তারার বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এই স্থানগুলোতে ড্রোন তৈরি ও মজুত করার কাজ চলছিল।’ তিনি আরও উল্লেখ করেন যে এই হামলাগুলো অত্যন্ত পরিমিত ও নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং শুধুমাত্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান তালেবানকে শত্রুভাবাপন্ন কার্যক্রম বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ