1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে চার অভিযোগ প্রমাণিত, মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে। আসামিদের সকলেই বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।

প্রসিকিউশন সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ উপস্থাপন করেছিল, যার প্রতিটিই প্রমাণিত হয়েছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি কাউন্টে মৃত্যুদণ্ড এবং একটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দুটি কাউন্টে মৃত্যুদণ্ড, একটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি কাউন্ট থেকে খালাস দেওয়া হয়েছে।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেছিল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সকল অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে এবং প্রত্যেক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ