1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

সৌদিতে হুতিদের হামলা: প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর প্রশ্ন উঠেছে গত মাসে স্বাক্ষরিত মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে। হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি তীব্র নিন্দা ও সংহতি জানালেও চুক্তির অংশীদার তুরস্ক ও পাকিস্তান এখনও সরাসরি সামরিক পদক্ষেপের ঘোষণা দেয়নি। বিশ্লেষকদের মতে, আপাতত সংঘাতে সরাসরি না জড়িয়ে রিয়াদকে গোয়েন্দা তথ্য, আকাশ প্রতিরক্ষা ও ড্রোন সক্ষমতা দিয়ে সহযোগিতা করতে পারে দেশ দুটি।

গত সপ্তাহে সৌদি আরবে চারটি শহর ও একটি তেল শোধনাগার লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ হামলায় প্রধান দুটি প্রশ্ন সামনে উঠে এসেছে – তেল সরবরাহকারী হিসেবে সৌদি আরবের নির্ভরযোগ্যতা এবং মক্কা চুক্তির বাস্তব কার্যকারিতা।

মক্কা চুক্তিতে বলা রয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে অন্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু সৌদি আরবে হামলার পরও তুরস্ক ও পাকিস্তান প্রত্যক্ষ সামরিক প্রতিক্রিয়া দেখায়নি। ফলে চুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বর্তমানে নজর রয়েছে তুরস্ক ও পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষ করে তারা কীভাবে এ হামলাকে চুক্তির আওতায় মূল্যায়ন করে এবং কোন ধরনের পাল্টা ব্যবস্থা নেয়, তা-ই এখন মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, হামলা অব্যাহত থাকলে মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে বিতর্ক তীব্রতর হবে। তখন ‘এক দেশের উপর হামলা সবার উপর হামলা’ – এই প্রতিশ্রুতির বাস্তব রূপান্তর নিয়েই উঠবে কঠিন প্রশ্ন। এই ঘটনা তাই শুধু সৌদি নিরাপত্তা নয়, বরং নতুন জোটের পারস্পরিক আস্থা ও সক্ষমতারও এক বড় পরীক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ