1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
হুথি হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়বে পরিবহন ও উৎপাদন ব্যয় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে চার অভিযোগ প্রমাণিত, মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড ওষুধ ধার করে মশা নিধন: ঢাকা দক্ষিণ সিটির সংকট সৌদিতে হুতিদের হামলা: প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এজন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত দশটায় ন্যাম ভবনের সামনে তেজগাঁও বিভাগ পুলিশের উপ কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের ঘটনা সম্পর্কে ব্রিফ করেন। তিনি বলেন, “আমরা সন্ধ্যা সাতটায় ন্যাম ভবনের পাঁচ নম্বর বিল্ডিং এ একটি ঝুলন্ত মরদেহের খবর পাই। সাতক্ষীরা-৪ আসনের এমপি মহোদয় এবং ওনার প্রথম স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

একইসঙ্গে, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য এখন সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সিআইডির ক্রাইম সিন টিম সেখানে প্রোপারলি তারা কাজ করেছে, তারা কাজ করার পরে তারা যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে তখন আমরা সুরতহাল করেছি, সুরতহাল করার পরে লাশ পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়েছি।\

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ