1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা কুমিল্লায় থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর ভারতের উত্তরপ্রদেশে স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হুথি হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়বে পরিবহন ও উৎপাদন ব্যয় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে চার অভিযোগ প্রমাণিত, মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড ওষুধ ধার করে মশা নিধন: ঢাকা দক্ষিণ সিটির সংকট

ভারতের উত্তরপ্রদেশে স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আতঙ্কিত অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারণ নিশ্চিত করা হয়নি। বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল।

ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ