1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

বজ্রপাতের কারণে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেইটে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তীব্র বৃষ্টি ও বজ্রপাতের সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের সামনে আগুনের শিখা দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে সফল হন। তিনি আরও বলেন, বাড়ির গেইটম্যানের কাছ থেকে জানা গেছে, গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

এই ঘটনার পর সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মন্ত্রীর বাসভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করেছেন। স্থানীয় প্রশাসনও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ