1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা কুমিল্লায় থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর ভারতের উত্তরপ্রদেশে স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হুথি হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়বে পরিবহন ও উৎপাদন ব্যয় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে চার অভিযোগ প্রমাণিত, মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড ওষুধ ধার করে মশা নিধন: ঢাকা দক্ষিণ সিটির সংকট

কুমিল্লায় থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে সন্দেহভাজন হিসেবে ২৮ কিশোরকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বুধবার রাত ১০টার দিকে থানার দরজা ভেঙে ২২ কিশোর বেরিয়ে যায়। তারা থানার সামনে ভুয়া স্লোগান দিতে থাকে।

অভিভাবকরা জানান, আটক কিশোরদের বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধ সংক্রান্ত রেকর্ডে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। থানার কক্ষে আটক কিশোররা চেয়ার-টেবিল ও দরজা ভেঙে বেরিয়ে যায় এবং থানার সামনে ভুয়া স্লোগান দিতে থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের আটক করে থানায় আনা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা পুলিশের অফিসিয়াল পেজে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। এ অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে, সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। আগের কোনো অপরাধে তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ