1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

যশোরে নৃ’শংস হ’ত্যা’কাণ্ড: ৮ ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিলেন চালক!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

যশোর ব্যুরো | ফ্যালকন নিউজ ২৪ ৩০ মার্চ ২০২৬

জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভ থেকে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার লোমহর্ষক ঘটনা ঘটেছে যশোরে। দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষা করেও ডিজেল না পেয়ে ঘাতক ট্রাকচালক সুজাত আলী এই নৃশংস সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে র‌্যাব। রোববার (২৯ মার্চ) বিকেলে বাঘারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনার বিবরণ: র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ডিজেল নিতে যান ট্রাকচালক সুজাত আলী। সন্ধ্যা ৬টা থেকে অপেক্ষা করার পরও পাম্প ম্যানেজার নাহিদ সরদার পর্যাপ্ত তেল না থাকায় অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজাত ম্যানেজারের সাথে তর্কে লিপ্ত হন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

পরিকল্পিত হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তারা জানান, ডিউটি শেষে রাত ২টার দিকে ম্যানেজার নাহিদ সরদার ও সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং জিহাদ মোল্লা গুরুতর আহত হন।

গ্রেপ্তার ও ট্রাক জব্দ: ঘটনার পর থেকেই পলাতক সুজাত আলীকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়ার কিসমত মাহমুদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। অন্যদিকে, বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে পরিত্যক্ত অবস্থায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে নাভারণ হাইওয়ে পুলিশ, নড়াইল ও যশোর ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ দল। গ্রেপ্তার সুজাত নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ