
ইরানের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইলকে সমর্থন দেওয়ার কারণে এবার যুদ্ধের আর্থিক মাশুল তাদেরই দিতে হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি এ হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাতে এক্স (পূর্বে টুইটার) নামক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ বক্তব্য তুলে ধরেন।
রেজায়ি তার বক্তব্যে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে ইউরোপের সমর্থনকে সমালোচনা করেন। তিনি বলেন, “ইসরাইলকে সমর্থন দিয়েই এখন যুদ্ধের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য ইউরোপের অভিযোগ করা দুর্ভাগ্যজনক।”
ইরানের এই কর্মকর্তার মতে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিশৃঙ্খলার দায় ইউরোপীয় দেশগুলোকে নিতে হবে। তার এই মন্তব্য এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে দেওয়া হয়েছে। গাজার যুদ্ধ ও ইসরাইল-হামাস সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে।
সূত্র: সামা টিভি