1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল টুঙ্গিপাড়ায় সন্ত্রাসী হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, ৮ হাজারের বেশি আসামি ঢাকায় ভারত-পাকিস্তান ফুটবল ম্যাচে বাংলাদেশিদের ৯৯.৯% পাকিস্তান সমর্থন: স্পিকার সাদিক কায়েম মঞ্চে উঠতেই আগুন টঙ্গীতে মাদরাসার আলোচিত অভিভাবক শাহজালাল রুমীর জামিন মঞ্জুর ভারতের স্যাটেলাইট প্রযুক্তি নেপালের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে পারে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ গুলশানে বাড়ি ঘেরাও করে যুবদল নেতা নয়ন ২০ জনকে পুলিশে দিলেন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে সোপর্দ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার দলের নেতাকর্মীরা। বুধবার বিকালে গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা সন্দেহজনক কার্যক্রমের খবর দিলে যুবদল নেতারা বাড়িটি ঘেরাও করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক সভা ও অবৈধ সমাবেশের অভিযোগ রয়েছে। বাড়ি থেকে বিভিন্ন রাজনৈতিক সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে একটি মামলা রুজু করার কথা বিবেচনা করছে। তবে আটককৃতদের পরিচয় ও আনুষ্ঠানিক অভিযোগ এখনো নিশ্চিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ