
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি দলটির যুগ্ম আহ্বায়ক ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। দলীয় সূত্র জানায়, চলতি মাসে নারায়ণগঞ্জে এক বিক্ষোভ সমাবেশ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চার দফা দাবিতে দেশের মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: জানায়