
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের প্রেক্ষাপটে স্কুল বন্ধ রাখা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া, শিপিং কনটেইনার দিয়ে সড়ক অবরোধ করা হয়েছে এবং শহরে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। এই ঘটনা মঙ্গলবার প্রদেশটির বড়া এলাকায় ঘটে। প্রাদেশিক সরকার স্থগিত করে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিবাদে এই বিক্ষোভ সংঘটিত হয়েছে।
সূত্র: রয়টার্স