1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ক্ষে প ণা স্ত্র ও ড্রোন হা ম লা র দাবি ইরানের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

Falcon News24 ডেস্ক:

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (Islamic Revolutionary Guard Corps)।

বুধবার (১১ মার্চ) আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সিপাহ নিউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে।

একই সময়ে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট এবং বুহরিং ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এতে সেনাদের সরঞ্জাম সংরক্ষণের হ্যাঙ্গার, আবাসন এলাকা ও সমাবেশ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের Dubai International Airport-এর কাছেও ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন, যাদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন।

তবে হামলার পরও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ