1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

রোনালদোর প্রথম নকআউট গোল, অতিরিক্ত সময়ে রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে গনসালো রামোসের জয়সূচক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিছুক্ষণ পর ইগর মাতানোভিচ ব্যবধান দ্বিগুণ করেছিলেন, তবে ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর আক্রমণের তীব্রতা বাড়ায় পর্তুগাল। ম্যাচের ৭০তম মিনিটের দিকে কর্নার থেকে রেনাতো ভেইগার ওপর ফাউলের পর ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় তারা। স্পট-কিক থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের শেষ দিকে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লেয়াওয়ের নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন বদলি খেলোয়াড় গনসালো রামোস।

যোগ করা সময়ের শেষদিকে যোশকো গভার্দিওল গোল করে ম্যাচ সমতায় ফেরানোর আশা জাগিয়েছিলেন। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয় এবং জয় নিশ্চিত হয় পর্তুগালের।

এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগাল। পরবর্তী ম্যাচে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে রোনালদোর দল।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ