1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

মা র্কি ন সাবমেরিনের কাপুরুষোচিত হা ম লা য় সাগরে সলিল স মা ধি ১০৪ ইরানি নাবিকের! শোকে স্তব্ধ মুসলিম বিশ্ব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | Falconnews24.com

শান্তি ও নৌ-মহড়া শেষে বাড়ি ফেরার পথে সাগরের নীল জলে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের ১০৪ জন বীর নাবিক। মার্কিন সাবমেরিন থেকে চালানো একটি অতর্কিত টর্পেডো হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দিনার’। সোমবার (৯ মার্চ) তুরস্কের আনাদোলু এবং ইরানের আইআরএনএ এই হৃদয়বিদারক তথ্য নিশ্চিত করেছে।

যেভাবে ঘটল এই নৃশংসতা: ইরানি সেনাবাহিনী জানিয়েছে, গত ৪ মার্চ ভারতে আয়োজিত একটি নৌ-মহড়ায় অংশ নিয়ে বীরের বেশে দেশে ফিরছিল জাহাজটি। কিন্তু শ্রীলঙ্কার উপকূলে পৌঁছালে কোনো উস্কানি ছাড়াই অতর্কিত হামলা চালায় মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটন দম্ভের সাথে স্বীকার করেছে যে, তাদের একটি সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে।

আহতদের আহাজারি: বিপৎসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার উদ্ধারকারী দল ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে পারলেও বাকিদের ভাগ্যে জুটেছে মর্মান্তিক মৃত্যু। উদ্ধার হওয়া আহত নাবিকরা বর্তমানে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তাদের সহযোদ্ধাদের হারিয়ে ফেলার এই ক্ষত হয়তো কোনোদিন মুছবে না।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এবং মুসলিম উম্মাহ এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। ১০৪ জন নাবিকের এই সলিল সমাধি মধ্যপ্রাচ্যের উত্তাপকে এক নতুন বিষাদের সাগরে নিমজ্জিত করল।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ