1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ

দেশে ‘সুপার রিচ’ বা অতি ধনীদের করহার বাড়ছে: ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২১৪ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক, ফ্যালকন নিউজ ২৪:

দেশের অতি ধনীদের ওপর করের বোঝা আরও বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ করহার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা করছে। মূলত আয় বৈষম্য কমাতে এবং সরকারের রাজস্ব বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই পরিকল্পনার কথা জানান।

কারা এই ‘সুপার রিচ’? এনবিআর চেয়ারম্যান জানান, যাদের বার্ষিক আয় ১ কোটি টাকা, ৫ কোটি টাকা বা তার বেশি—এমন একটি নির্দিষ্ট অতি ধনী বা ‘সুপার রিচ’ গ্রুপের ওপর এই বর্ধিত কর হার কার্যকর হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর থেকে এটি কার্যকর করার প্রস্তাব অর্থমন্ত্রীকে দেওয়া হবে।

বাড়ছে তামাকজাত পণ্যের দাম: আয়কর বাড়ানোর পাশাপাশি তামাকজাত পণ্যের ওপরও কঠোর হচ্ছে এনবিআর। জনস্বাস্থ্য রক্ষায় এবং রাজস্ব আয় বাড়াতে আগামী বাজেটে সিগারেট ও বিড়িসহ সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ