1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
‘গণবোমা’ হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাষ্ট্রপক্ষের সাক্ষী না হওয়ায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দিলেন সাংবাদিক মারধরে অভিযুক্ত নেতা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চেয়ে গুলশানে নেতাকর্মীদের মিছিল বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করলো ডিএসসিসি রাজনৈতিক দলগুলোর বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান কুষ্টিয়ায় এনসিপি নেতাকর্মীদের থানা অবরোধ: পাটওয়ারী হামলার ঘটনায় মামলা দিতে বাধা ৩ দিনে রেমিট্যান্স এলো ২ হাজার ৫৩৩ কোটি টাকা

৩ দিনে রেমিট্যান্স এলো ২ হাজার ৫৩৩ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা। প্রতি ডলারের মূল্য ১২৩ টাকা ধরে এই হিসাব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনের তুলনায় এবার রেমিট্যান্সের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।” রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি সরকারের নানা উদ্যোগ এবং প্রবাসীদের উৎসাহের ফল বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ উপাত্ত অনুযায়ী, প্রবাসী আয় বাড়াতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে বিশেষ প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলের সহজীকরণ এবং বিনিময় হার প্রতিযোগিতামূলক রাখার মতো পদক্ষেপ উল্লেখযোগ্য।

অর্থনীতিবিদরা মনে করেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে ডলারের চাহিদা কিছুটা হলেও কমবে, যা দেশের রিজার্ভ ও মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। এই প্রবাহ অব্যাহত থাকলে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ