
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করে।
কেন্দ্রীয় দপ্তর থেকে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।