1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আ. লীগ নেতার বাড়ির দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বন্ধ, এমডির বিদেশ সফর বিতর্ক তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে মেস থেকে আটক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম ও বদলি-বাণিজ্যের অভিযোগ ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ দ্রব্যমূল্য ও চাঁদাবাজির কারণে জনদুর্ভোগ বাড়ছে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি সংস্কার, রংপুরের সড়ক সাত দিনও টিকল না সেতুর নিচে পড়ে ছিলেন নিখোঁজ মাদ্রাসাশিক্ষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহণকারী এসব কৃষকের ঋণ সুদসহ মওকুফ করে তাদের কাছে ব্যাংকের প্রাপ্য ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে। অর্থমন্ত্রী জানান, এ ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন।

এদিকে, চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, কৃষকদের ঋণ মওকুফের এই পদক্ষেপ গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিক চাপ থেকে মুক্তি পেয়েছেন বলে জানান তিনি। এ ছাড়া, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়ক কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ