
দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বললেও মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়নি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতির বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে। দ্রব্যমূল্যের চাপ যেখানে চরম পর্যায়ে পৌঁছেছে, সেখানে চাঁদাবাজির সমস্যা জনজীবনকে আরও কঠিন করে তুলেছে।
তিনি সরকারকে অবিলম্বে এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রয়োজন দীর্ঘমেয়াদি সমাধান, যা তাদের জীবনযাত্রাকে সহজ ও সুন্দর করবে।