
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি ঘটনায় ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন লিখেছেন, “নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড ভিতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনায় গভীরভাবে ব্যথিত।”
তিনি আরও বলেন, “জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের জন্য আমরা ব্যথিত। তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন।” ঘটনাটি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান রাশেদ খাঁন।