1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
হবিগঞ্জে মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, মুখোশ-ফেস্টুনসহ গ্রেফতার ২ গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু সিলেটমুখী ১১ দলের রেল লংমার্চ স্থগিত কৃষক কার্ডের আবেদনে ‘মৃত’ দেখাচ্ছে, জীবিত আব্দুল হক এখন সংশোধনের জন্য ছুটছেন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ‘অষ্টম শ্রেণিও পাস করেননি, স্মার্টফোন ব্যবহার করে সাংবাদিক পরিচয় দিচ্ছেন অনেকে‘

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারত। সরকারিভাবে জানা গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত দুটি শর্তারোপ করেছে। প্রথম শর্ত অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীকে শেখ হাসিনাকে দেশে ফেরত নেওয়ার দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় শর্তে বলা হয়েছে, দেশে ফিরে আসার পর জুলাই অভ্যুত্থানকালীন সংঘটিত হত্যাকাণ্ডের মামলার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও পুনর্বিচারের সুযোগ দিতে হবে।

সূত্রে জানা যায়, এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে পারে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এদিকে, ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সামরিক বিমান প্রস্তুত রাখারও ঘোষণা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ভারতের এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হন। এরপর থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন। ভারতের এবারের প্রস্তাব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ