
রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)। তুরাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শুক্রবার জুমার নামাজের সময় তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এবং মুখোশ ও ফেস্টুন বহন করছিল। পুলিশের জরুরি বার্তা অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম অবৈধ হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।