1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
‘গণবোমা’ হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাষ্ট্রপক্ষের সাক্ষী না হওয়ায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দিলেন সাংবাদিক মারধরে অভিযুক্ত নেতা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চেয়ে গুলশানে নেতাকর্মীদের মিছিল বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করলো ডিএসসিসি রাজনৈতিক দলগুলোর বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান কুষ্টিয়ায় এনসিপি নেতাকর্মীদের থানা অবরোধ: পাটওয়ারী হামলার ঘটনায় মামলা দিতে বাধা ৩ দিনে রেমিট্যান্স এলো ২ হাজার ৫৩৩ কোটি টাকা

রাষ্ট্রপক্ষের সাক্ষী না হওয়ায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরীতে কর্মরত ও বিভিন্ন ইউনিটে বদলিকৃত প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এসব সদস্য বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার পরও নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে তলব করা হলেও বারবার আদালতে অনুপস্থিত থাকায় একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন ও পরোয়ানা জারি হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে একাধিকবার সমন পাঠানোর পরও তারা আদালতে আসেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশ সদস্যদের আদালতে হাজির না হওয়ার কারণ ও পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে তারা পর্যালোচনা করছেন।

আইন বিশেষজ্ঞরা জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে তলব পাওয়ার পর আইনত আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক। এ ধরণের অবহেলা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করে।

সূত্র: ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ