
বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি আজাদ মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা নতুন কমিটির দাবি জানাচ্ছেন। তারা মনে করছেন, আমিনুল হকের নেতৃত্বেই ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগঠিত ও শক্তিশালী হবে।