1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি নতুন শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প পুরোনো নিয়মে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শিশু মৃত্যুর ঘটনার পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল হরমুজ প্রণালীতে ৬ বাণিজ্যিক জাহাজ আটকের দাবি ইরানের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাদরাসায় ঢুকে শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়ানো এবং মারধরের ঘটনার জেরে এলাকাবাসী এই হামলা চালায়। পরবর্তীতে ফেসবুক লাইভে এসে নিজের মেয়ের মানসিক অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এমপি গোলাম রসুল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফেসবুক লাইভে এসে এমপি গোলাম রসুল তার মেয়েকে মানসিক রোগী হিসেবে দাবি করেন। তিনি বলেন, ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তার মেয়ের চিকিৎসা করানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, পুলিশ সংসদ সদস্য ও তার পরিবারকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দিয়েছে। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কী বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তাদের কিছু জানা নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমপি গোলাম রসুলের বাসার ঠিক সামনেই ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও একটি মসজিদ অবস্থিত। ওই মাদরাসায় যাতায়াতের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধ চলে আসছিল। সোমবার এমপির মেয়ে অনন্যা মাদরাসার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখান।

পরদিন মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে সশরীরে মাদরাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পুনরায় বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে অনন্যা নামের ওই তরুণী রেকসোনা নামের স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দেন এবং নাসির উদ্দিন নামের আরেক অভিভাবকের ওপর চড়াও হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী এমপির বাসভবনে হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ