
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতি শনিবার “ক্যাম্পাস ক্লিনিং ডে” বা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। দুর্গাপূজার ছুটির পর থেকে এই কর্মসূচি নিয়মিতভাবে পালিত হবে।
“গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট” এবং “পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি”—এই দুটি স্লোগানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চলবে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করবেন এবং সচেতনতামূলক কার্যক্রম চালাবেন। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এই অভিযানের মূল উদ্দেশ্য।