
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের আটকের কিছুক্ষণ পরই শিক্ষার্থী আন্দোলনের সংগঠক নেহা বোরাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নেহা বোরা মান্দি হাউস সার্কেল থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন।
এই সময় তাকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার বিকেলেই দিল্লি পুলিশ অভিজিৎ দিপককে গ্রেপ্তার করে। খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন নেহা বোরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের সন্দেহের বশেই তাকে আটক করা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবরণ দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে একের পর এক নেতা-সংগঠকদের গ্রেপ্তার করছে প্রশাসন।