1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
‘আমার সাইফকে আইন্না দাও’: এক মায়ের বুকফাটা আর্তনাদ ‘আমার সাইফকে আইন্না দাও’: এক মায়ের বুকফাটা আর্তনাদ বিরোধীদলীয় নেতার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি চিফ হুইপের মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬ ‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করেছি’ – বিহারের বিধায়কের চাঞ্চল্যকর দাবি ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ হঠাৎ রাতের আকাশে স্পেস জেলিফিশ!

দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে কাস্টমস কার্যক্রম সীমিত আকারে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সব কাস্টমস হাউজ ও স্টেশনে কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দুর্গাপূজার ছুটিতে যেন কোনোভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাঘাত না ঘটে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসব কাস্টমস স্টেশনে জরুরি ভিত্তিতে পণ্য আমদানি-রপ্তানি পরীক্ষা ও ছাড়ের ব্যবস্থা করা হবে। তবে শর্ত হচ্ছে, সংশ্লিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারকদের আগাম নোটিশ দিতে হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন কাস্টমস অফিসে স্বল্প পরিসরে কর্মকর্তা-কর্মচারীদের ডিউটি রোস্টার করা হবে। এতে করে ছুটির দিনেও আমদানি-রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ