1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টার মধ্যে মারা গেলেন ছোট ভাই, একসঙ্গে জানাজা জাইকার অর্থায়নে প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন বিনামূল্যে দেশব্যাপী ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তরে বিএনপির নেতৃত্ব গঠনে সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে মুহাম্মদ আফাজ উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন: টুকু ‘লিও, তুমি ইতিহাস গড়েছ যা চিরস্মরণীয় হবে’: রোনালদো নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৭৬.৫ শতাংশে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) পরিচালিত এক বছরের গবেষণায় ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেল টুথপেস্টে (৩২০টি/১০০ গ্রাম)। শিশুদের জন্য বাজারজাত টুথপেস্টের ৬৭ শতাংশেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণাগারে পরিচালিত এই গবেষণায় দেখা যায়, কোনো টুথপেস্টের মোড়কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সম্পর্কে তথ্য উল্লেখ করা নেই। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) জানিয়েছে, তারা টুথপেস্টের মানদণ্ড সংশোধন বিবেচনা করছে।

গবেষকরা সতর্ক করেছেন যে মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। দাঁত ব্রাশের সময় এই কণাগুলো পানির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং পরোক্ষভাবে মানবদেহে প্রবেশ করতে পারে। আন্তর্জাতিক গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের সাথে শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র ও হৃদরোগের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।

এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, “ভোক্তাদের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা নিয়ন্ত্রণ এবং লেবেলে উপাদান উল্লেখ বাধ্যতামূলক করা জরুরি”। গবেষণায় অংশ নেওয়া ২,৭৬০ জন ভোক্তার মধ্যে ৪১.৯ শতাংশই টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সম্পর্কে অজানা ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ