
ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লিভারপুল শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী লেবার পার্টির বার্ষিক সম্মেলনের মাঝে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
বিক্ষোভকারীরা যুক্তরাজ্য সরকারের কাছে ইসরাইলে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন। গত কয়েকদিন আগে পশ্চিম তীরের ইসরাইলি বসতিবাদীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। বিক্ষোভকারীরা এই নিষেধাজ্ঞা সমগ্র ইসরাইলের ক্ষেত্রে প্রয়োগের দাবি তুলেছেন।
এটি ছিল অ্যান্ডি বার্নহামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম লেবার পার্টির সম্মেলন। এই রাজনৈতিক সম্মেলনকে ঘিরেই মূলত বিক্ষোভের আয়োজন করা হয়। ফিলিস্তিনিদের সমর্থনে লিভারপুলের রাস্তায় উত্তাল হয়ে ওঠে বিক্ষোভকারীদের পদযাত্রা।
সূত্র: মিডল ইস্ট আই