1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

শিরীন শারমিন চৌধুরী কেন গ্রেফতার? যা বলছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

বিস্তারিত:

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতারের পেছনে মূল কারণ হিসেবে একাধিক হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে। এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়া রংপুরে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও তাকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত দেড় বছর দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। এর আগে সরকার পতনের পর তিনি কিছু সময় সেনানিবাসে আশ্রয়ে ছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। পাশাপাশি অন্যান্য মামলাতেও পর্যায়ক্রমে তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ