1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ

‘অনলাইন ক্যাপটেইন’—প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে সারজিস আলমের রহস্যময় পোস্ট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে

দুই শব্দের স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

বিস্তারিত:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শব্দের একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি ‘অনলাইন ক্যাপটেইন’ লিখে একটি স্ট্যাটাস দেন। সংক্ষিপ্ত হলেও এই পোস্টটি ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ।

এদিকে একই দিনে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দেন।

তিনি বলেন, ওই আন্দোলনের ‘ক্যাপ্টেন’ ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ট্রফি প্রদান করে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরেই সারজিস আলমের ‘অনলাইন ক্যাপটেইন’ পোস্টটি করা হয়ে থাকতে পারে, যা মূলত একটি কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ