1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দুই বছরের মাথায় পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের শ্রমবাজার, হালাল শিল্প ও ইসলামি অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্মতি ইসরাইলকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র featured-image-2 ইরানের ট্যাংকার মার্কিন অবরোধ ভেঙে আরব সাগরে প্রবেশ, বাংলাদেশে জোর করে পাঠানো হচ্ছে বাঙালি মুসলমানদের বাংলাদেশ ভারতকে প্রশ্নবিদ্ধ করার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে রাস্তার পিচ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ, কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে পিচ ‘মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি’, অভিযোগের জবাব আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো বক্তব্য দেবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’। এ সময় তিনি দলটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তার দাবি, সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। জনগণের নিরাপত্তা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ