1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলনে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এমপি মজিবুরের বক্তব্য পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী তাসনিম গ্রেপ্তার, রিমান্ড আবেদন এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন সমালোচনা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চেয়েছিলাম: পাটওয়ারী জাতীয় যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭৪ বার দেখা হয়েছে

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। এর মধ্য দিয়ে, তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার পর, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নব-নির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে, সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে নব-নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

সংস্কার পরিষদের শপথে ‘না’
তবে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির কোনো এমপি। শপথের আগে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সিদ্ধান্ত জানিয়ে বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি।” তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী, বিষয়টি আগে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত হতে হবে, এরপরই শপথের প্রশ্ন আসবে।

এখন নিয়ম অনুযায়ী, সংসদ নেতা হিসেবে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ