1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ভোট গণনা শুরু: বিধানসভা নির্বাচনে কার জয়? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল কংগ্রেস হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের হামের উপসর্গে মৃত্যু ৩০০ ছাড়াল, একদিনেই প্রাণ গেল ১৭ জনের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে: বিমানবন্দরে শোকাবহ পরিবেশ শিরোনাম: ট্রাম্পকে হয় ‘খারাপ চুক্তি’ নয়তো ‘যুদ্ধ’ বেছে নিতে হবে: আইআরজিসি ইরানের কট্টরপন্থীদের উল্লাস, অস্ত্র উৎপাদনের ভবিষ্যদ্বাণী বৃষ্টিতে বাড়ছে জমির জলমগ্নতা, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা জুলাই সনদ ইস্যুতে ‘অপপ্রচার’ অভিযোগ: মির্জা ফখরুলের প্রতিক্রিয়া এপস্টাইনের দ্বীপে ‘মসজিদ’: কাবার কাপড়সহ ইসলামিক নিদর্শনের চাঞ্চল্যকর তথ্য

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল কংগ্রেস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৪টিতে এবং তৃণমূল কংগ্রেস ৮৩টিতে এগিয়ে আছে।

সোমবার বিকেল পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সীমা আগেই ছুঁয়ে ফেলেছে বিজেপি। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার অন্তত ১৪৮টি আসন। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩ আসনের ফল গণনা চলছে।

এবারের নির্বাচনে মূল লড়াই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। বিজেপির পক্ষে বড় মুখ হিসেবে সামনে ছিলেন শুভেন্দু অধিকারী। ভোট গণণার শুরু থেকেই বিজেপির ধারাবাহিক অগ্রগতি রাজনৈতিক বিশ্লেষকদের নজর কাড়ছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দফা মিলিয়ে ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। বুথফেরত জরিপেও আগে থেকেই ক্ষমতার পালাবদলের আভাস মিলেছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণণাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রে সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং শত শত পর্যবেক্ষকের মাধ্যমে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে সহিংসতা, ইভিএম কারচুপি এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে ফল স্থগিত রাখা হয়েছে। ওই আসনের ২৮৫টি বুথে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ হবে।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক বাণিজ্য এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের কিছু ক্ষেত্রে নতুন আলোচনা তৈরি হতে পারে।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের এবারের ভোট গণণা রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ