1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: দক্ষিণ এশিয়ায় কোথায় কত দামে বিক্রি হচ্ছে তেল? অচলাবস্থায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারিতে বিশ্ববাজারে অশনিসংকেত তিন লক্ষ্যই ব্যর্থ: ইরান যুদ্ধে ট্রাম্পের দম্ভোক্তি বনাম করুণ বাস্তবতা ভারত-চীন নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট: ‘মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের: ‘আঙুল এখন ট্রিগারে’, পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্প বনাম ইরান: দুই মেরুর দুই ভিন্ন বাস্তবতা উত্তপ্ত হরমুজ প্রণালি: এবার হামলার শিকার পানামার জাহাজ ‘এমএসসি ফ্রানচেস্কা’ “আর্থিক ধসে” ইরান! হাহাকার করছে টাকার জন্য: ট্রাম্প ট্রাম্পের নাটকীয় ঘোষণা: ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘অনির্দিষ্টকালের’ জন্য! জনগণের চাহিদাই প্রধান: জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন রুহুল কবির রিজভী

শিশু ধর্ষণ-হত্যায় দেশ স্তম্ভিত, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ জামায়াত আমিরের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

ফ্যালকন নিউজ২৪.কম ডেস্ক:

রাজধানীর ঢাকা এবং নরসিংদীতে সাম্প্রতিক কয়েকটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনাগুলোকে ‘জাতির জন্য স্তম্ভিতকারী’ উল্লেখ করে তিনি এর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনিক শৈথিল্যের অভিযোগ তুলেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সামাজিক মাধ্যম পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কিভাবে দেখাতে পারে?”

পোস্টে তিনি শিশু তাহিয়া হত্যার ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টার পেছনের ইশারাদাতাদের শনাক্ত করার দাবি জানান।

ইনসাফের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে জামায়াত আমির অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। একইসাথে, তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দাবি করেছেন।

সবশেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ