1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলে আশা করছেন ডা. জাহেদ উর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে শিক্ষিকা নিহত, মূল সন্দেহভাজন গ্রেফতার রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নি হ ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

সোমবার সকালে এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়। একইসঙ্গে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও তার নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সকালে চালানো হামলায় মাজিদ খাদেমি নিহত হন এবং এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মেজর জেনারেল খাদেমি এর আগে আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ কাজেমির মৃত্যুর পর। ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতে এক ইসরায়েলি হামলায় কাজেমি নিহত হন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মাজিদ খাদেমি অভিযোগ করেছিলেন যে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন।

বর্তমান পরিস্থিতিতে এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ