1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

খামেনির জানাজায় ৭০টির বেশি দেশের প্রতিনিধি, হরমুজ প্রণালিতে বন্ধুরাষ্ট্রকে বিশেষ ছাড়ের ঘোষণা ইরানের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে ইরানের ঘনিষ্ঠ আরব দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

খামেনির জানাজাকে ঘিরে তেহরানে হাজার হাজার মানুষ সমবেত হন। ইরানের পক্ষ থেকে এটিকে জাতীয় শোক ও রাষ্ট্রীয় মর্যাদার অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সার্ভিস ফি চালুর পরিকল্পনার কথা জানিয়েছে তেহরান। তবে সাম্প্রতিক সংকটে যেসব দেশ ইরানের পাশে ছিল, তাদের জন্য এই ফি-তে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রথম ৬০ দিন জাহাজগুলোকে কোনো ফি ছাড়াই চলাচলের সুযোগ দেওয়া হবে। এরপর কী নিয়ম কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ইরানের দাবি, নতুন এই ব্যবস্থা কোনো টোল আরোপ নয়; বরং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং পরিবেশগত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এটি চালু করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ