1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

“আর্থিক ধসে” ইরান! হাহাকার করছে টাকার জন্য: ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ফ্যালকন নিউজ ২৪ ২২ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান এক ভয়াবহ “আর্থিক ধসের” মুখে পড়েছে। ইরানের ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে তেহরান প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে দেশটি প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার লোকসান গুনছে বলে জানান তিনি। বুধবার (২২ এপ্রিল) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ইরান এই প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে তারা প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (এবং এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে!)”। দেশটিকে “টাকার জন্য হাহাকার করছে” বলেও তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, চার দিন আগে একদল লোক তার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়’। ট্রাম্পের মতে, “কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে দিই!” তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের পক্ষ থেকে অবিলম্বে প্রণালি খুলে দেওয়ার অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছেন।

আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়”। তেহরান যে মুখ রক্ষা করতেই এই প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল, এই প্রণালি খুলে দেওয়ার মাধ্যমে তা প্রমানিত হলো বলেও তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ