1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

শেখ হাসিনার দণ্ড বাতিলের আবেদন আদালত অবমাননাকর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ফ্যালকন নিউজ ২৪ | ০২ এপ্রিল ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে যুক্তরাজ্যের একটি ল’ফার্ম থেকে পাঠানো চিঠিকে ‘আদালত অবমাননাকর’ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এই মন্তব্য করেন।

গত ৩০ মার্চ যুক্তরাজ্যের ল’ফার্ম ‘কিংসলি ন্যাপলি’ শেখ হাসিনার পক্ষে ই-মেইলের মাধ্যমে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠায়। চিঠিতে দাবি করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া এই রায় আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।মো. আমিনুল ইসলাম জানান, একজন দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে বিদেশ থেকে এভাবে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। তিনি মনে করেন, ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চিঠি পাঠানো হয়েছে।বিদেশি ওই ল’ফার্ম তাদের চিঠিতে এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৪ দিনের মধ্যে জানানোর জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করেছে।গত বছরের ১৭ নভেম্বর ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। বর্তমানে আইন অনুযায়ী এই রায় পরিবর্তনের একমাত্র ক্ষমতা রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ