1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

জুন থেকে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করছে এয়ার ইন্ডিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা Air India আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও কমানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা রুটও।

বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আকাশপথের বিধিনিষেধ এবং জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যাও কমানো হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিল করে যাত্রীদের ভোগান্তিতে না ফেলে আগেভাগেই শিডিউল সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু দক্ষিণ এশিয়া নয়, উত্তর আমেরিকা ও ইউরোপের একাধিক রুটেও কাটছাঁট করেছে সংস্থাটি। দিল্লি-শিকাগো রুট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া টরন্টো, ভ্যাঙ্কুভার, প্যারিস, রোম, জুরিখ ও কোপেনহেগেন রুটেও ফ্লাইট কমানো হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ’ হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, প্রতি মাসে পাঁচটি মহাদেশে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

ঢাকা রুটে ফ্লাইট কমে যাওয়ায় ভারতগামী যাত্রীদের টিকিট সংকট ও ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা সংশ্লিষ্ট যাত্রীদের ওপর এর প্রভাব বেশি পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ