
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার মামলায় তূর্যর মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তারের পর থেকেই তার পক্ষ থেকে মায়ের সার্বক্ষণিক দেখাশোনা ছাড়া এ শিশুটি বেঁচে থাকতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
জিএম কাদের তার বিবৃতিতে বলেন, “একজন মা হিসেবে শারমিন সুলতানা শর্মির জন্য এটি এক অবর্ণনীয় যন্ত্রণার মুহূর্ত। সন্তানের মৃত্যুর পরও তিনি কারাগারে রয়েছেন, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “এ ধরনের সংবেদনশীল বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা উচিত ছিল। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির মায়ের প্রতি সহানুভূতিশীল আচরণ করা যেত।”
উল্লেখ্য, গত ৪ অক্টোবর ঢাকার লালবাগ থানায় একটি মামলায় শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তূর্যর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত সে মারা যায়।